সাইলেজ ক্যালকুলেটর

পশুর ধরন ও সংখ্যা দিন, সাথে সাথে দেখুন দৈনিক কত কেজি লাগবে, কত বস্তা কিনতে হবে, খরচ কত, আর এক বস্তা আপনার পালে কত দিন চলবে। কোনো রেজিস্ট্রেশন বা শর্ত নেই।

ওজন জানা থাকলে ওজনের প্রায় ৪% ধরে শুরু করতে পারেন, ৪০০ কেজির গাভীর জন্য প্রায় ১৬ কেজি। বিস্তারিত পরিমাণের গাইডে

এই হিসাবে যা ধরা হয়নি

এটি শুধু সাইলেজের খরচ। সাইলেজের সাথে দৈনিক ১-২ কেজি শুকনা খড় এবং প্রয়োজনমতো দানাদার ও খনিজ মিশ্রণ লাগে, সেগুলোর দাম এখানে ধরা নেই। পরিবহন খরচও আলাদা, সেটি ঠিকানা ও পরিমাণভেদে অর্ডারের সময় জানানো হয়। পুরো খামারের আয়-ব্যয় মিলিয়ে দেখতে দুধের লাভ-লস ক্যালকুলেটর বা মোটাতাজাকরণ খরচ ক্যালকুলেটর ব্যবহার করুন।

হিসাবটা কীভাবে হয়

দৈনিক কেজি গুণ পশুর সংখ্যা গুণ দিনের সংখ্যা, তারপর ৫০ দিয়ে ভাগ করলেই বস্তার সংখ্যা। খামারভেস্ট সাইলেজের দাম প্রতি কেজি ১০ টাকা, ৫০ কেজির এয়ারটাইট বস্তা ৫০০ টাকা, তাই খরচ বের করতে মোট কেজিকে ১০ দিয়ে গুণ করলেই হলো।